দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চার ও ড্রোন হামলার অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের টাইর অঞ্চলে এবং আশপাশের কয়েকটি স্থানে হিজবুল্লাহর রকেট লঞ্চার সাইট ও ড্রোন হামলা পরিচালনার জন্য ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বাহিনীর দাবি অনুযায়ী, টাইর এলাকায় অন্তত ছয়টি স্থানে আঘাত হানা হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননের অন্যান্য স্থানে ‘লোড করা এবং উৎক্ষেপণের জন্য প্রস্তুত’ থাকা রকেট লঞ্চারও ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এ দাবির সঙ্গে গ্রেইনি (অস্পষ্ট) বিমান হামলার ভিডিও প্রকাশ করেছে, যেখানে লেবাননের গ্রামীণ এলাকা ও কয়েকটি বসতবাড়িতে বিমান হামলার দৃশ্য দেখা যায় বলে জানানো হয়েছে।
তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
এমএস/